গুগল সার্চের ডিজাইন পরিবর্তন

২৩ মে, ২০১৯ ০১:৩১  
প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের সার্চ লেআউটে পরিবর্তন এনেছে। মূলত মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আনা এই পরিবর্তন আজ থেকে ধারাবাহিকভাবে কার্যকর হবে। নতুন ডিজাইনের ফলে, যখন আপনি মোবাইল থেকে সার্চ করবেন তখন ওয়েবসাইটের নাম ও লোগো প্রতিটি সার্চ রেজাল্টের উপরে দেখাবে। খবর এনগ্যাজেট। যদি গুগলের পক্ষ থেকে কোনো বিজ্ঞাপন দেখানো হয় তাহলে সেখানে বোল্ডেড অ্যাড লেভেল এবং ওয়েব অ্যাড্রেস দেখাবে। Google-Search এছাড়া নতুন ডিজাইনের ফলে ব্যবহারকারীরা সার্চ রেজাল্ট থেকেই মুভি টিকিট কেনা, পডকাস্ট প্লেসহ এ ধরণের কিছু সুবিধাও পাবেন। গুগল জানিয়েছে, এই পরিবর্তনের ফলে কোথা থেকে তথ্যটি আসছে তা সহজেই জানতে পারবেন ব্যবহারকারীরা। আগামীতে সার্চে কম্পিউটার ভিশন এবং অগমেন্টেড রিয়েলিটির ব্যবহারও আনছে গুগল। এখন সময়ের অপেক্ষা মাত্র। ডিবিটেক/বিএমটি